top of page
ঋণ পরিশোধ দোয়াটি হলো:

اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

رَحْمَانَ الدُّنْيَا
وَالْآخِرَةِ وَرَحِيمَهُمَا تُعْطِي مَنْ تَشَاءُ مِنْهُمَا وَتَمْنَعُ مَنْ تَشَاءُ
ارْحَمْنِي رَحْمَةً تُغْنِينِي بِهَا عَنْ رَحْمَةِ مَنْ سِوَاكَ
اللَّهُمَّ أَغْنِنِي مِنَ الْفَقْرِ وَاقْضِ
عَنِّي الدَّيْنَ


 

বাংলা উচ্চারণ:
আল্লাহুম্মা মালিকাল মুলকি, তু'তিল মুলকা মান তাশা-উ, ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশা-উ, ওয়া তু'ইজ্জু মান তাশা-উ, ওয়া তুযিল্লু মান তাশা-উ, বিয়াদিকাল খইর, ইন্নাকা আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

রাহমানাদ দুনইয়া ওয়াল আখিরাতি ওয়া রহীমাহুমা, তু'তী মান তাশা-উ মিনহুমা ওয়া তামনাউ মান তাশা-উ।

ইরহামনী রহমাতান তুগনিনী বিহা আন রহমাতি মান সিওয়াক।

আল্লাহুম্মা আগনিনী মিনাল ফাকরি ওয়াক্বদি আন্নিদ্দাইন।
 

বাংলা অর্থ :

হে আল্লাহ! তুমি সকল রাজত্বের মালিক। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দাও এবং যাকে ইচ্ছা তা থেকে বঞ্চিত করো। তুমি যাকে ইচ্ছা সম্মানিত করো এবং যাকে ইচ্ছা অপমানিত করো। সব কল্যাণ তোমার হাতেই। নিশ্চয়ই তুমি সব কিছুর ওপর সর্বশক্তিমান।

হে দুনিয়া ও আখিরাতের পরম দয়ালু ও করুণাময়! তুমি যাকে ইচ্ছা দান করো এবং যাকে ইচ্ছা বঞ্চিত করো।

আমার প্রতি এমন রহমত দান করো, যা দিয়ে তুমি ছাড়া অন্য কারো মুখাপেক্ষী না হই।

হে আল্লাহ! আমাকে দারিদ্র্য থেকে মুক্ত করো এবং আমার ঋণ পরিশোধ করে দাও।
 

শরীরে সুস্থতা,শ্রবণে ও দৃষ্টিতে (চোখে) সুস্থতার দু‘আ :-
اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ. 
 

আল্লাহুম্মা আ’ ফিনী ফী বাদানী,
আল্লাহুম্মা আ’ ফিনী ফী সাম‘ঈ,
আল্লাহুম্মা আ’ ফিনী ফী  বা ছরী,
লা ইলাহা ইল্লা আনতা।

 

অর্থ:-

হে আল্লাহ! আমাকে আমার শরীরে সুস্থতা দান করুন।হে আল্লাহ! আমার শ্রবণে ,আমার দৃষ্টিতে (চোখে) সুস্থতা দান করুন।আপনি ছাড়া কোনো ইলাহ নেই।(সকাল ও রাতে ৩ বার পড়ুন)
 

কুফরী ,দারিদ্র্য এবং কবরের আযাব থেকে মুক্তির দোয়া:-


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الكُفْرِ وَالفَقْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ القَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ

আল্লাহুম্মা ইন্নী আ‘উুযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর,
ওয়া আ‘উুযু বিকা মিন ‘আযাবিল কবর,
লা ইলাহা ইল্লা আনতা।

হে আল্লাহ! আমি আপনার কাছে কুফর ও দারিদ্র্য থেকে আশ্রয় চাই।
এবং আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই।
আপনি ছাড়া কোনো ইলাহ নেই।
 

নিরাপত্তা ও আল্লাহর হেফাজত কামনার জন্য দোয়া:-
فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ
ফাল্লাহু খাইরুন হাফিযা, ওয়া হুয়া আরহামুর রাহিমীন
(সুতরাং আল্লাহই সর্বোত্তম রক্ষাকারী,
এবং তিনিই সর্বাধিক দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু
:Surah Yusuf (সূরা ইউসুফ), আয়াত ৬৪ থেকে নেওয়া।)


وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ ۗ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
ওয়াল্লাহু ইয়ায' সিমুকা মিনান নাস;
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল কাফিরীন।(5,67)
''
আর আল্লাহ আপনাকে মানুষের (ক্ষতি) থেকে রক্ষা করবেন।
নিশ্চয়ই আল্লাহ অবিশ্বাসী সম্প্রদায়কে হেদায়েত দেন না।''

 

رَبَّنَا وَاجۡعَلۡنَا مُسۡلِمَیۡنِ لَکَ وَمِنۡ ذُرِّیَّتِنَاۤ اُمَّۃً مُّسۡلِمَۃً لَّکَ ۪ وَاَرِنَا مَنَاسِکَنَا وَتُبۡ عَلَیۡنَا ۚ اِنَّکَ اَنۡتَ التَّوَّابُ الرَّحِیۡمُ ١٢٨

রাব্বানা-ওয়াজা‘আলনা-মুছলিমাইনি লাকা ওয়ামিন যুররিইইয়াতিনা-উম্মাতাম মুছলিমাতাল্লাকা ওয়া আরিনা-মানা-ছিকানা-ওয়াতুব ‘আলাইনা-ইন্নাকা আনতাত্তাওওয়া-বুর রাহীম।

মুফতী তাকী উসমানী

''হে আমাদের প্রতিপালক! আমাদেরকে আপনার একান্ত অনুগত বানিয়ে নিন এবং আমাদের বংশধরদের মধ্যেও এমন উম্মত সৃষ্টি করুন, যারা আপনার একান্ত অনুগত হবে এবং আমাদেরকে আমাদের ইবাদতের পদ্ধতি শিক্ষা দিন এবং আমাদের তওবা কবুল করে নিন। নিশ্চয়ই আপনি এবং কেবল আপনিই ক্ষমাপ্রবণ (এবং) অতিশয় দয়ার মালিক।'' (2:128)

  • LinkedIn
  • Facebook
  • Twitter

© 2035 by Marketing Inc. Powered and secured by Wix

bottom of page